রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন দুই সিদ্ধান্ত

১১ মার্চ ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে নেওয়া হবে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সুবিধার জন্য এই পদ্ধতি চালু করা হলেও কারও কারও জন্য তা চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে যেখানে কেন্দ্র চয়েজ দিয়েছেন, সেখানে আসেনি। কেন্দ্র এসেছে দূরবর্তী স্থানে। 

ফলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও একটি নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাবি প্রশাসন। এই সিদ্ধান্ত অনুযায়ী, এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটের পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি ২০২৪-২০২৫ সেশনের সকল ইউনিটে (এ, বি ও সি) আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। 

তবে এ ও সি  ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে, তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট আড়াইটা থেকে সাড়ে ৩টা। অন্যদিকে, বি ইউনিটের পরীক্ষা পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার্থীদের আগামী ১৩ মার্চ বিকাল ৪টার পর নতুন রোল ও কেন্দ্রসহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।

তাছাড়া, ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ৩ দিন পূর্বে ডাউনলোড করা যাবে। 

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র বা কক্ষে গ্রহণ সম্ভব নয়। বিধায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক।

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬