বার কাউন্সিল পরীক্ষায় ফি ৩০০ টাকা করার দাবি ইবি শিক্ষার্থীদের

০৯ মার্চ ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪ হাজার ২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।

আজ রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীর ব্যানারে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময়ে অনেক টাকা ফি দিতে হয়। এ ছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের ওপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফির প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এ অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোনো অন্যায় আবদার করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফির সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।’

আরও পড়ুন: ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, ‘আমাদের প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার ৮০ টাকা দিতে হয়। এরপরে আবার পরীক্ষায় বসার জন্য ৪ হাজার ২০ টাকা দিতে হয়। অথচ বাংলাদেশের সব চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে সব চাকরির সঙ্গে মিল রেখে বারে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরও কঠোর কর্মসূচি দেব।’

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9