ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

০৯ মার্চ ২০২৫, ০৪:৪৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ © সংগৃহীত

আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম (সময় বেঁধে) দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে দুই ঘণ্টা অবস্থান শেষে এ কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান তাঁরা।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আনিকা তাহসিনা নামের এক ছাত্রী লিখেছেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ‘‘ধর্ষণবিরোধী মঞ্চ’’ হিসেবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আমরা আর চুপ থাকব না।’

এর আগে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ-মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ছেলেদের হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর হল পাড়া থেকে শিক্ষার্থীদের মিছিল বের হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।

বিক্ষোভে স্লোগান ওঠে, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।

সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
  • ২৬ জুলাই ২০২৬
যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ তিন সদস্য গ্রেপ্ত…
  • ২৬ জুলাই ২০২৬
কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ২৬ জুলাই ২০২৬
চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ২৬ জুলাই ২০২৬
হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে যুবদলের পদবঞ্চিতদের মানববন্ধন গু…
  • ২৬ জুলাই ২০২৬
৬ মাসে একদিনও অফিস করেননি খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বা…
  • ২৬ জুলাই ২০২৬