মাগুরায় শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন 

০৮ মার্চ ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৫ PM
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে  মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, গোলাম রাব্বানী,  ইসমাইল হোসেন রাহাত, সাজ্জাতুল্লাহ শেখ, সায়েম আহমেদ ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় শিক্ষার্থীদের হাতে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই না’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’; ‘মাগুরায় ধর্ষণে অভিযুক্ত নরপশুদের বিচার চাই’; ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক’; ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’; ‘উই আর নট লিভিং ইন আ ডেড পয়েট’স সোসাইটি (We Are Not Living In A Dead Poet's Society)’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘একটি সংকটকালীন সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের বোন আছিয়া লাইফ সাপোর্টে রয়েছে, আমরা জানি না সে আবার আমাদের মাঝে ফিরবে কিনা। ধর্ষণ এমন একটি ঘটনা যেখানে অনেক সময় এই ঘটনাটি ঠিকমতো কেস ফাইল করা হয় না। অনেক নারী হেনস্থার শিকার হলেও লোকলজ্জার ভয়ে বা সামাজিক অবস্থা বিবেচনায় বিষয়টি চাপা দিয়ে রাখেন, অভিযোগ দায়ের করতে চান না।’

তিনি বলেন, ‘আমরা আজকে এখানে মানববন্ধন করছি, এরপর বিক্ষোভ সমাবেশে যাব। তাতেও যদি আমার বোনদের সুরক্ষা নিশ্চিত না হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’ 

সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিভিন্ন সময় নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং সহ বিভিন্ন হয়রানির ঘটনা ঘটছে। জুলাই অভ্যুত্থানে আমাদের বোনেরা সামনের সারিতে থেকে আমাদের সাহস যুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। তাদের অবদানের কারণেই আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি।’

সুইট আরো বলেন, ‘রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট তা বেহাত হওয়ার সম্ভাবনা আছে। সরকারের প্রতি আহ্বান থাকবে, প্রয়োজনে উপদেষ্টা মন্ত্রী সচিব বা অন্যান্যদের নিরাপত্তা না দিয়ে শুধু মেয়েদের নিরাপত্তা দিয়ে তাদের স্বাধীনতা রক্ষা করবে। মাগুরায় আছিয়া সহ সারাদেশে যত ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দ্রুত সেসব ঘটনার বিচার চাই।’

ট্যাগ: ইবি
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9