ইবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন 

০৫ মার্চ ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের নাম গত ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হল ‘এখন জুলাই’, ৩৬ হল, শেখ রাসেল হল ‘এখন শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এখন ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল এখন ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এখন থেকে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামে পরিচিত হবে।

উপদেষ্টার সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে অভিযুক্ত চিকিৎসক পেলে…
  • ১৬ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের …
  • ১৬ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়ে কারিগরি ও মাদ্রাসার পরিপত্র জারি, দেখ…
  • ১৬ মার্চ ২০২৬
ডোবায় হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
  • ১৬ মার্চ ২০২৬
প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্ত…
  • ১৬ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence