আন্তঃক্যাডার বৈষম্যের প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালন

০৩ মার্চ ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা © টিডিসি সম্পাদিত

রবিবার (২ মার্চ) গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা পালন করা হয়েছে। সংগঠনটি ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল, ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ নীতি বাস্তবায়ন এবং সকল ক্যাডারে সমতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। পাশাপাশি, প্রশাসন ক্যাডারের অধীনে অন্য ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের ঘটনাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।

আন্দোলনকারীরা দাবি করেছেন, প্রশাসন ক্যাডারের একচেটিয়া ক্ষমতার কারণে অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন এবং দ্রুত এ বৈষম্য নিরসন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিনের কর্মবিরতিতে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ। 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, সকল ক্যাডারে সমতা প্রতিষ্ঠা এবং বৈষম্য মুক্ত প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই আন্দোলন।

অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, আমরা এই আন্দোলনের সাথে আছি, কারণ এটি শুধু প্রশাসনিক বৈষম্য নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ড. আবুল কালাম আজাদ বলেন, এই বৈষম্য দূর করতে পারলেই আমরা একটি সুষ্ঠু ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে পারব। তিনি আরও বলেন, আমরা আশা করি, সরকার এই দাবি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং দ্রুত পদক্ষেপ নেবে।

এই কর্মবিরতির মাধ্যমে আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের দাবিগুলি পূরণের আহ্বান জানান, এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬