জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন সাবেক জবি শিক্ষার্থী জোবায়ের

০২ মার্চ ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ PM
এহসানুল মাহবুব জোবায়ের

এহসানুল মাহবুব জোবায়ের © টিডিসি ফটো

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এহসানুল মাহবুব জোবায়ের। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে।

আজ রবিবার (২ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসাইন সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের অফিসিয়াল পেইজে প্রকাশিত হয়। পার্টির আহ্বায়ক হিসেবে আছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনিই একমাত্র ব্যক্তি হিসেবে পদ পেয়েছেন।

জানা যায়, এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা যুব রেড ক্রিসেন্ট সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। 

এছাড়াও তিনি জবির ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সাথে জড়িত। তার পিতা আমিনুল ইসলাম ও মাতা রাশেদা আক্তার শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9