৩৫ দিনের ছুটি পাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

০২ মার্চ ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © সংগৃহীত

পবিত্র মাহে রমজান, দোলযাত্রা এবং বিভিন্ন দিবস উপলক্ষে ৩৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মার্চে থেকে ৩ এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান, দোলযাত্রা (১৪ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), জুমাতুল বিদা ও শবে কদর (২৮ মার্চ), ঈদুল ফিতর (৩১ মার্চ) ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে কলেজের সব ক্লাস স্থগিত থাকবে । 

২ মার্চ থেকে ছুটি কার্যকর হবে ৩ এপ্রিল পর্যন্ত, মোট ৩৩ দিন। অন্যদিকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি ঘোষণা থাকলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। যার কারণে একটানা ৩৫ দিনের ছুটি পাচ্ছে কলেজের অনার্স (২০-২১, ২১-২২, ২২-২৩, ২৩-২৪) ও মাস্টার্সের (২৩-২৪) শিক্ষার্থীরা। ৬ এপ্রিল থেকে বিভিন্ন বর্ষের ক্লাস পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে।

ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950