জবিতে ‌‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
রেজওয়ানুল কবির চয়ন

রেজওয়ানুল কবির চয়ন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন বলে স্বীকার করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। 

আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি। 

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সাথে কথা বলে তাদের কাছে সোপর্দ করি।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9