গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় © সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘প্রোডাক্টি রমাদান’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ কেফায়েতুল্লাহ।

আমন্ত্রিত অতিথি শায়েখ কেফায়েতুল্লাহ এ সময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য-বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, ‘রোজা কেবল উপবাস থাকা নয় বরং পানাহার, কামাচার এবং পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা।’ তিনি উপস্থিত সবাইকে রমাজানে দান-সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সঙ্গে সদাচরণের উপদেশ দেন।

আরও পড়ুন: স্বামীকে হত্যা করে শরীরে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

অনুষ্ঠানে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রমজান রহমত-বরকত এবং নাজাতের মাস। কিন্তু এর যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি না।’

ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য আরও দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।
সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্য অংশীজনেরাও অংশগ্রহণ করেন।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950