স্বামীকে হত্যা করে শরীরে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
চিরকুট

চিরকুট © টিডিসি রিপোর্ট

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর এক নারী আত্মহত্যা করেছেন। স্বামীকে হত্যার পর স্ত্রী তার শরীরে লেখেন, ‘সরি জান, আই লাভ ইউ।’ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জর্জরিত ছিলেন আবুল কালাম আজাদ ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন। সম্প্রতি দুই স্ত্রীর একসঙ্গে বসবাসের বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে নাজমিন স্বামীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজের হাতে লেখা একটি চিরকুট রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: নতুন দলের আত্মপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

চিরকুটে লেখা ছিল, ‘আমি সবকিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমি ও মরছি। একা হলেও বাঁচবো না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’ 

স্বামীকে হত্যার পর নাজমিন আবুল কালাম আজাদের বুকের ওপর কলম দিয়ে আরও লেখেন, ‘সরি জান, আই লাভ ইউ।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই এই ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে এসি বিস্ফোরণে নিহত ১

স্থানীয় লোকজন জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী শারমিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। ছোট স্ত্রী নাজমিন চাইতেন দুই স্ত্রী একসঙ্গে বসবাস করবেন। তবে বড় স্ত্রী এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কলহ বাড়ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950