রাজধানীতে এসি বিস্ফোরণে নিহত ১

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় এসি বিস্ফোরণে বিয়াম ফাউন্ডেশনের কর্মচারী আবদু মালেক খান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন মো. ফারুক (৩০) নামের একজন। তার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গেছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে মুমূর্ষু অবস্থায় আবদুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল মালেক খান ফাউন্ডেশনের অফিস সহকারী ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের মৃত আলী খানের ছেলে। মালেক বিয়াম ফাউন্ডেশনেই থাকতেন।

আরও পড়ুন: নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি যেসব দল

নিহত ব্যক্তির ভাই সোহেল খান জানান, তার ভাই বিয়াম ফাউন্ডেশনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। রাতে তিনি অফিসেই ঘুমান। রাতে কোনো একসময় কক্ষের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ সকালের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9