নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি যেসব দল

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান

আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) গঠনের প্রস্তুতি শুরু হয়। দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা রয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। প্রকাশ করা হতে পারে দলের লোগো-মনোগ্রাম-পতাকাও।

জানা গেছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বড় বড় দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া প্রায় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাকে। এছাড়া, বিএনপি, জামায়াতসহ গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় ৩৬টি রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। এছাড়া, ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়, এনসিপির নেতারা যমুনায় গিয়ে সরকারপ্রধানের কাছে আমন্ত্রণপত্র তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9