নতুন দলের আত্মপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আজ আত্মপ্রকাশ করবে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেয়া হবে। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওয়ে আসতে শুরু করেছে ছাত্র-জনতা।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠাস্থলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা। আগের সিদ্ধান্ত বদল করে গতকাল বৃহস্পতিবার দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন।

আরও পড়ুন: জুলাই মঞ্চের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে ‘শহীদী ব্লকেড’

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

সড়কের ব্যারিয়ার গেটে বিপাকে কৃষক-ব্যবসায়ীরা, অপসারণের দাবি
  • ১০ জুন ২০২৬
লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শিগগিরই সরেজমিন …
  • ১০ জুন ২০২৬
ম্যাটস কর্মকর্তার যোগদান ঠেকাতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদ…
  • ১০ জুন ২০২৬
গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
  • ১০ জুন ২০২৬
প্রো-ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল গ্রামীণ ইউনিভার্সিটি
  • ১০ জুন ২০২৬
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
  • ১০ জুন ২০২৬