জুলাই মঞ্চের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে ‘শহীদী ব্লকেড’

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
আন্দোলনে জুলাই মঞ্চের প্রতিনিধিরা

আন্দোলনে জুলাই মঞ্চের প্রতিনিধিরা © সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনে যারা গণহত্যায় জড়িত, তাদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না অভ্যুত্থান-পরবর্তী সরকার, এমন অভিযোগ করেছেন জুলাই মঞ্চের প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে গণহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জুলাই মঞ্চ। এ সময়ের মধ্যে গণহত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে শাহবাগে ‘শহীদি ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে জানায় তারা।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ চত্বরে জুলাই মঞ্চ আয়োজিত এক সংহতি সমাবেশে গণহত্যার বিচার দাবিতে নিজেদের বক্তব্য ও কর্মসূচি তুলে ধরেন মঞ্চের প্রতিনিধিরা।

জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, গণহত্যার স্পষ্ট প্রমাণ থাকার পরও যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচার ধীরগতিতে হচ্ছে। এতে আমাদের মনে সংশয়ের জন্ম দিয়েছে। পাশাপশি চিহ্নিত গণহত্যাকারীদের গ্রেপ্তারে বিশেষ কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না। এর মধ্যে ৬২৬ জন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালিয়ে গেছে। শেখ হাসিনাসহ ভারতে পলাতকদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই, যা গণঅভ্যুত্থানে দুই হাজার শহীদের আত্মত্যাগকে অস্বীকার করার শামিল।

তারা আরও বলেন, গণহত্যার বিচার না পাওয়া গেলে বাংলাদেশের নাগরিকদের জীবন ভবিষ্যতেও অরক্ষিতই থেকে যাবে। আমরা আগামীর নিরাপদ বাংলাদেশের জন্য গণহত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি।

মঞ্চের আরেক প্রতিনিধি থোয়াই চিং মং বলেন, আমরা সাত মাস সময় দিয়েছি। আশা করেছিলাম, এই সাত মাসে আমরা আমাদের শহীদদের আত্মাকে শান্ত করতে পারব গণহত্যাকারীদের বিচার করার মাধ্যমে। কিন্তু এত দিন পার হওয়ার পরও সেটা সম্ভব হয়নি। আমরা শহীদদের প্রতি দায়বদ্ধ। গণহত্যার বিচার আগে হতে হবে, এরপর সংস্কার বা নির্বাচন যা ইচ্ছা করুন।

মঞ্চের প্রতিনিধি আরিফুল ইসলামের কর্মসূচি ঘোষণার মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়। আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে গণহত্যা হবে আর বিচার হবে না, এটা মেনে নেওয়া যায় না।

অচিরেই কর্মসূচি হবে জানি তারা বলেন, আমরা আমাদের নাগরিক দায়িত্ববোধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শাহবাগে অবস্থান করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বচ্ছ ইমেজের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ বাহিনী গঠন করে দেশে অবস্থানরত গণহত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আমরা শাহবাগে অচিরেই ‘শহীদি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করব।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence