ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটা বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর; আহলান সাহলান, মাহে রমজান; রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে; অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এইচ এম আবু মুসা, বর্তমান সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি নোমান হোসেন সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান মাস। বছর ঘুরে এই মাস আবারো আমাদের মাঝে এসেছে।  এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানাই৷ আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহবান পৌঁছে দিবো। 

বক্তারা আরো বলেন, রমজান এলেই ব্যবসায়ীদের একধরনের সিন্ডিকেট গড়ে ওঠে। সরকারকে এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রমজানের পবিত্রতা রক্ষায় পদক্ষেপ নিতে হবে৷ ভিন্নধর্মাবলম্বী ভাইবোনদের খাবারের সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিনের বেলায় দোকানপাট বন্ধ রাখতে হবে। এছাড়াও রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন অশ্লীলতা বেহায়াপনার অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া যাবে না।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9