জবিতে ‘ন্যাশনাল জব জংশন ২০২৫’-এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
জবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল জব জংশন ২০২৫’-এর দ্বিতীয় দিনের কার্যক্রম দেখছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম

জবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল জব জংশন ২০২৫’-এর দ্বিতীয় দিনের কার্যক্রম দেখছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল জব জংশন ২০২৫’-এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন-সহ অন্যান্য শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি ক্যাম্পাসে এসে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

আরও পড়ুন: হল ছেড়ে বাড়ি ফিরছেন কুয়েট শিক্ষার্থীরা

মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক ও তরুণ পেশাদাররা ৩৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। মেলায় প্রায় ২০০টির বেশি চাকরি ও ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হচ্ছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দিচ্ছেন এবং অনস্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950