রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দাবিতে স্থানীয় শিক্ষার্থীদের মানববন্ধন

২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল © টিডিসি

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় চলছে শিক্ষার্থীদের টানা আন্দোলন। এবার তাদের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় ছাত্রসমাজ।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে শাহজাদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা বলে, শাহজাদপুরবাসীর আন্দোলনের ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ৮ বছরেও এখানে ক্যাম্পাস না হওয়ায়, এই নায্য দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।’

এর আগে বিগত ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। কিন্তু দীর্ঘদিনেও কোনো আশানুরূপ সিদ্ধান্ত না হওয়ায় এবার শিক্ষার্থীরা আশ্বাসের বদলে বাস্তবায়ন চেয়ে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং গতকাল ও আজ মানববন্ধন করে ও সড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। 
পরে ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9