ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, মহাসড়ক অবরোধ

২১ জানুয়ারি ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

প্রতিষ্ঠার আট বছরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ না করায় ফের ঢাকা-পাবনা মহাসড়ক করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোনো স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রশাসন।

এর আগে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গত ১৮ নভেম্বর সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আবার ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় ‘রবিয়ানরা ভাড়া ঘরে, প্রশাসন কী করে’, ‘আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস’, ‘আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর’, ‘দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান বলেন, ‘প্রতিষ্ঠার আট বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস না থাকায় যাযাবর জীবন কাটাচ্ছি আমরা। শ্রেণিকক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। অন্যদিকে হল না থাকায়ও আমরা চরম সংকটে ভুগছি। কিন্তু এতদিনেও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’

আরও পড়ুন: জাবির ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ

আরেক শিক্ষার্থী নোশীন বলেন, ‘প্রতিষ্ঠার দীর্ঘদিন পরেও ক্যাম্পাসের কোনো আপডেট নেই। ক্যাম্পাস না থাকায় আবাসন, শ্রেণিকক্ষসহ নানা ধরনের সংকটের সম্মুখীন হচ্ছি। আমরা ক্যাম্পাস চাইলে বৃত্তির নোটিশ আসে। ক্যাম্পাস নিয়ে আন্দোলন করলে ক্যান্টিন উদ্বোদন হয়, তবুও ক্যাম্পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণিকক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।

২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মে  মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তী সময়ে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’।

আরও পড়ুন: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নীতিমালাতেই অসংগতি

পরে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9