ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণার মৌলিক বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ইবিতে গবেষণার মৌলিক বিষয়ে ওয়ার্কশপ

ইবিতে গবেষণার মৌলিক বিষয়ে ওয়ার্কশপ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণার মৌলিক বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রভাষক ও সমাজকর্মী সাব্বির আহমেদ। এতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম। এ সময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক ড. আরিফুল ইসলাম গবেষণার ভিত্তি সম্পর্কে আলোচনা করেন। গবেষণার সংগায়ন, উদ্দেশ্য, সোশ্যাল রিসার্চ, গবেষণার উপাদান, তত্ত্ব, পদ্ধতি, সৃজনশীলতার প্রয়োজনীয়তা সহ-গবেষণা সম্পর্কিত বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন, ‘গবেষণা অর্থ শুধু তথ্য সংগ্রহ বা লিটারেচার রিভিউ নয়। সমস্যা আইডেন্টিফাই এবং সেটার সমাধান করাটাই গবেষণার মুখ্য বিষয়। যাদের গবেষণার প্রচণ্ড ইচ্ছা তাদের আজ থেকেই কাজ শুরু করতে হবে। তোমাদের আগে গবেষণার টপিক সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। তোমাকে কোয়ালিটিটিভ হতে হবে, এরপর কোয়ান্টিটিটিভ হবে। তোমাদের সামনে সব ধরনের সুযোগ রয়েছে, তোমরা সেগুলোকে কাজে লাগাও।’

আরও পড়ুন: বেরোবিতে আবু সাঈদ হত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল

বিশেষ অতিথি সাব্বির আহমেদ বলেন, ‘আমার কাজ কেমন হবে, সেটা নির্ভর করে আমার চিন্তাভাবনার ওপর। যদি পাশের জনের মতো চিন্তা করি, তাহলে আল্টিমেটলি আমরা নিজের মতো কিছু করতে পারব না। পৃথিবীতে কিছু না কিছু করে যেতে হবে। এ জায়গায় আপনারা গবেষণা করতে পারেন। আপনি মারা গেলেও আপনার সেই গবেষণার ফলাফল থেকে যাবে। আপনারা গবেষণার সাইটগুলো দেখুন, গবেষণার সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন। তাহলে একটা ভালো ধারণা এবং আইডিয়া পাবেন। নিজের জানার পরিধি বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে আত্মউন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়ন করতে পারবেন।’

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজি মোস্তফা আরিফ বলেন, ‘আমার কাছে মনে হয় যে যতো ভাবতে পারবে, যত ভুল করবে, সে তত ভালো গবেষক হতে পারবে। এ সেমিনার থেকে তোমরা গবেষণার গুরুত্ব ও তাৎপর্য বোঝার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা পাবে। এই ওয়ার্কশপ আয়োজন করায় স্বপ্নবিতানকে ধন্যবাদ জানাই। মাঝেমধ্যেই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: নজরুল কলেজের সাংস্কৃতিক সংসদের কার্যক্রম বন্ধ ঘোষণা, চলছে আলোচনা-সমালোচনা

স্বপ্নবিতান ইবি পরিসরের আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা বলেন, ‘স্বপ্নবিতান তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তির ফলাফল। ঐক্যবদ্ধ তারুণ্যের শক্তিতে বলীয়ান প্রজন্মকে জাতির গৌরব ও ঐতিহ্য রক্ষা এবং সামাজিক উৎকর্ষতা অর্জনে স্বপ্নবিতান কাজ করছে। আমাদের শিক্ষা ও গবেষণা বিভাগ গবেষণার মৌলিক বিষয়গুলির উপর অত্যন্ত কার্যকর একটি ওয়ার্কশপ আয়োজন করছে, যা গবেষণার প্রয়োজনীয় ধারণা গুলো প্রবর্তন করবে, অংশগ্রহণকারীদের স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অনুসন্ধান এবং বিশ্লেষণের জগতে চলাচল করতে সহায়তা করবে।’

ট্যাগ: ইবি
মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ৪ নারীর জমি দখল ও ধান লুটের অভিযোগ
  • ১২ মে ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজ…
  • ১২ মে ২০২৬
বাংলাদেশি নারী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রিটিশ কাউন্…
  • ১২ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও
  • ১২ মে ২০২৬
চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9