বেরোবিতে আবু সাঈদ হত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল

২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল © সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট (আবু সাঈদ গেট) তারা পরিদর্শন করেন। 

এসময় তারা প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ শোনেন। এছাড়াও ঘটনার আলামত সংগ্রহ করেন।

পরে গণমাধ্যমকে প্রসিকিউটর মইনুল ইসলাম জানান, জুলাই বিপ্লবের পর অনেক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এসেছে। এক সপ্তাহ আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেজন্য আজ আমরা রংপুরে এসেছি। যারা চাক্ষুষ ঘটনাস্থলে ছিলেন, আমরা তাদের কথা শুনব। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: আবু সাঈদ
পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬