শর্ত সাপেক্ষে শাটডাউন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের 

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
জবি

জবি © লোগো

তিন দফা দাবির তৃতীয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে শাটডাউন কর্মসূচি তুলে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে রবিবার (১৯ জানুয়ারি) থেকে ক্লাস পরীক্ষা চালাতে আর বাধা থাকছে না।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১৩ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে ২য় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে, বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে।

তবে তারা দাবি করেন, “যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে,” এই বিষয়টি এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।

আন্দোলনকারীরা জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।’

এতে হুশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আমাদের তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা না যায়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।’

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950