প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে যাব: জবি শিক্ষক সমিতি

১৩ জানুয়ারি ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন

সংবাদ সম্মেলনে কথা বলছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন © টিডিসি

সুষ্ঠু আন্দোলনে দাবি আদায়ে প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে যেতে রাজি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সব দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে একমত বলেও অভিমত করেন সমিতির নেতারা।

আজ বেলা দেড়টায় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘বিভিন্ন জায়গায় দীর্ঘসূত্রতায় আটকে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ। আমরা চাই সব বন্ধ হোক। আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমরা তাদের সাথে সবসময় আছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। গতকাল গণঅনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

আরও পড়ুন: দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা

এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে দ্রুত হস্তান্তর, ২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু ও সমাপ্তি, ৩. শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও ৪. আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা প্রদান।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৮ জুন ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬