জবিতে শিক্ষক সমিতির আহবান প্রত্যাখ্যান অনশনরত শিক্ষার্থীদের

১২ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
জবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা

জবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১টার দিকে শহীদ মিনারের সামনে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। এ সময় তারা শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ার আহবান জানান। তবে তারা এতে সাড়া দেননি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘তোমরা আমাদের সন্তান। তোমাদের এভাবে অনশনে রেখে আমরা শিক্ষক সমিতি বসে থাকতে পারি না। আমরা তোমাদের সব দাবির সাথে একমত। তোমরা যে কর্মসূচি দাও, আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু আমরা চাই, এখন তোমরা শিক্ষক সমিতির সঙ্গে দুপুরের খাবার খাও। আমরা প্রশাসন থেকে আসিনি। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এসেছি।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমরা তোমাদের সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে যাব। কবে কাজ হবে, তা নিয়ে প্রশ্ন করব।’ এ সময় অনশনরত শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘আমরা আর কোনো আশ্বাস চাই না। আপনারা আমাদের কাছে আসবেন না।’

রাকিব আরো বলেন, ‘আপনারা মন্ত্রণালয়ে চলে যান, ইউজিসিতে চলে যান। প্রশাসনসহ আপনারা প্রধান উপদেষ্টার কাছে চলে যান। সমাধান সেখান থেকে নিয়ে আসেন। এরপর আমাদের অনশন শেষ করব। এর আগে আমাদের অনশন আমরা চালিয়ে যাব। এখানে ২০-২৫ জনকে অনশনে দেখতে পাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, জগন্নাথের প্রত্যেক শিক্ষার্থী প্রতিনিয়ত অনশনের মতো জীবনযাপন করছে।’

আরো পড়ুন: হামলায় আহত ব্যবসায়ী ঢাবি ছাত্রদলের সাবেক নেতা, বিচ্ছিন্ন হাত-পায়ের হাড়

এর আগে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, যারা অনশনে বসেছেন, তারা সবার পক্ষ থেকে বসেছেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে আছেন। প্রয়োজনে সবাই মিলে বড় আন্দোলন গড়ে তুলবেন। দরকার হলে তারাও অনশনে বসবেন বলে জানিয়েছেন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950