ঢাবিতে প্রথমবারের মতো ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’ উদ্‌যাপন 

০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ঢাবিতে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে উদ্‌যাপন

ঢাবিতে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে উদ্‌যাপন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নিজেদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে’ (স্নাতক গবেষণা দিবস) পালন করেছে।

‘রিসার্চ ফর রিফরমেশন’ তথা ‘সংস্কারের জন্য গবেষণা’- প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিবসটি উদ্‌যাপন করে সংগঠনটি। কেক কাটা, বেলুন উড্ডয়ন, রিসার্চ র‍্যালি, রিসার্চ টক ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়। 

এদিন সকালে টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘রিসার্চ টক' ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন আহমদ বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। স্নাতক শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্নাতক গবেষণার ধারণা এদেশে বিকশিত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অবদান রয়েছে।’ 

মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে প্রক্টর বলেন, ‘মাদ্রাসা শিক্ষায় যেমন একনিষ্ঠ পাঠচর্চা এবং নিয়মানুবর্তিতা পালন করে, ঠিক তেমনই ভাবে  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও পড়াশোনা এবং গবেষণার প্রতি একনিষ্ঠ মনোনিবেশ প্রয়োজন।’ 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করেন। 

তিনি বলেন, ‘ব্রেইন ড্রেইন’ কে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ এ পরিণত করতে হবে। গবেষণা সংসদের সকল হালনাগাদ তথ্য পর্যবেক্ষণের পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন ঘটাতে গবেষণা সংসদের বিভিন্ন জরিপ এবং সমীক্ষা পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক বলেন, ‘২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়। এটি  বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে সরাসরি কাজ শুরু করা প্রথম গবেষণা সংগঠন। এর প্রভাবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই রকম স্নাতক গবেষণা সংগঠন গড়ে উঠে। যারা দেশে একটি আন্ডারগ্রাজুয়েট রিসার্চ কমিউনিটি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে চলেছে। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে এবং স্নাতক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের সুদূরপ্রসারী লক্ষ্য থেকে প্রথমবারের মতো আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ডে পালন শুরু করেছি আমরা।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. জহির রায়হান, গবেষণা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও গবেষণা সংসদের সাবেক রিসার্চ কো-অর্ডিনেটর মুকসিদা জাহান উপমা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাবেক সভাপতি নাসরীন জেবিন।

প্রসঙ্গত, স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণা ভীতি দূর করা, গবেষণা ক্যারিয়ারে ধাবিত করা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা শুরু হয়।

বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence