প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে ববি হাজ্জাজ

২৮ জুন ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৯:১৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

আজ রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন বর্তমানে ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ  বর্তমানে শিক্ষকদের বেতন যে পর্যায়ে রয়েছে, সেখানে আমরা তাদের নবম গ্রেডে নিয়ে আসার কাজ করছি। আমরা যদি এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সরকারকে অতিরিক্ত প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। আর সেই অর্থের বরাদ্দ মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেটে রেখেছেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টি পরিকল্পনা করেছেন এবং আমরা যেভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সাজানোর জন্য কাজ করছি, আগামী পাঁচ বছর যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা সবাই মিলে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। আর শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশের চেহারাও বদলে যাবে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬