ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইবি উপাচার্য

২৮ জুন ২০২৬, ০৩:৫১ PM
সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়

সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, আমাদের প্রাণের এই ক্যাম্পাসটির জীববৈচিত্র্য এবং পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা বর্তমান সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা এই বৃক্ষটি গ্রহণ করেছি। আজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে কিন্তু আমাদের এই কার্যক্রমটি আমাদের এক মাস চলমান থাকবে।

রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যরা। 

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘এই পৃথিবী ব্যতীত এখন পর্যন্ত অন্য কোথাও এই মানবজাতির বসতি স্থাপন করার মত কোন পরিবেশ নেই। তাই পৃথিবীর পরিবেশ এবং মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই পরিবেশ সংরক্ষণ করতে পারি এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে সংরক্ষণ করতে পারি। আশা করি এই উদ্যোগের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষিত হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে তার পরিচিতি পাবে।’

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950