ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন অর্থবছরের বাজেট হস্তান্তর

২৪ জুন ২০২৬, ০৬:০২ PM
বাজেট হস্তান্তর অনুষ্ঠান

বাজেট হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসন ভবনে এ বাজেট হস্তান্তর করা হয়। এসময় বাজেট হস্তান্তর অনুষ্ঠানে হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আনার পাশা, সাবেক ভারপ্রাপ্ত পরিচালক শেখ মো. জাকির হোসেন এবং উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

বাজেট গ্রহণ করে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে দীর্ঘ পরিশ্রম, সুপরিকল্পনা এবং বাস্তব চাহিদার আলোকে প্রস্তাবিত বাজেট প্রস্তুত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে।

এনএসইউতে মাইক্রোবায়োলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন, ২০ বছর…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদারের উপহার’ নিয়ে মন্তব্য, দুঃখপ্রকাশ করে যে ব্যাখ্যা …
  • ১১ নভেম্বর ২০২৬
বিএমইউতে আন্তর্জাতিক ক্যান্সার মূল্যায়ন মিশন শুরু, লক্ষ্য …
  • ১১ নভেম্বর ২০২৬
ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950