আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই: ইবি উপাচার্য 

২৮ জুন ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৫৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান © টিডিসি ফটো

অ্যাকাডেমিক উৎকর্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিতে শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। তিনি বলেছেন, অ্যাক্রেডিটেশন অর্জনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অ্যাকাডেমিক উৎকর্ষ, সুশাসন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) আয়োজিত Academic Strategic Planning: Characterstics and Process বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

ইবি উপাচার্য বলেন, বর্তমানে আমাদের ১০% শিক্ষকেরও প্রোফাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই, যা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক মূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিটি শিক্ষকের প্রোফাইল নিয়মিত হালনাগাদ করা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে তথ্যসমৃদ্ধ ও আধুনিক রাখা প্রয়োজন। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে শিক্ষক, গবেষণা, ভিশন, মিশন ও অ্যাকাডেমিক কার্যক্রম সুস্পষ্টভাবে উপস্থাপন করে; ইসলামী বিশ্ববিদ্যালয়কেও সে মানে পৌঁছাতে হবে। 

তিনি আরও বলেন, অ্যাকাডেমিক কার্যক্রমে ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। অযোগ্য ব্যক্তিকে অনৈতিক সুবিধা প্রদান করলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয় এবং প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন হয়। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নৈতিকতা, সুশাসন, দলগত সহযোগিতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব।

প্রতিটি বিভাগীয় চেয়ারম্যান, ডিন ও প্রশাসনিক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে সব সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর না চাপিয়ে নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠান (University–Industry Collaboration) সহযোগিতা জোরদার, মানসম্মত ইন্টার্নশিপ এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। 

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬