পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় অভিযোগ

২৮ জুন ২০২৬, ০৮:৪০ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৮:৪২ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নগরের তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা নদীর তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত শিক্ষার্থীরা হলেন, রুয়েটের যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মীর সজিব, আশিকুর রহমান ও আজমাইন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই তিন শিক্ষার্থী তালাইমারী শহীদ মিনার এলাকায় পদ্মায় গোসল করতে যান। গোসল শেষে নদীর তীরে এক কিশোরের মাছ ধরার জাল টানতে সমস্যা হওয়ায় তাঁরা মানবিক কারণে সেটিকে সহায়তা করতে এগিয়ে যান। এ সময় স্থানীয় ১০-১৫ জন ব্যক্তি তাঁদের দিকে তেড়ে আসেন এবং ‘নেট তুললে কেন?’— এই অজুহাতে কোনো কিছু বোঝার আগেই লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

শিক্ষার্থীরা জানান, প্রথমে মীর সজিবকে মারধর শুরু করলে অন্য দুজন তাঁকে বাঁচাতে এগিয়ে যান। এতে আশিকুর ও আজমাইনও গুরুতর জখম হন। সজিব ও আশিকুর কোনোমতে ঘটনাস্থল থেকে বের হয়ে আসতে পারলেও আজমাইন কিছু সময় সেখানে আটকে ছিলেন।

ঘটনার পর আশিকুর রহমান প্রথমে মতিহার থানায় যান, তবে ঘটনাস্থল বোয়ালিয়া থানার আওতাধীন হওয়ায় তাঁকে সেখানে পাঠানো হয়। অন্যদিকে মীর সজিব রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকারকে বিষয়টি জানালে প্রশাসনের উদ্যোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এরপর আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন এবং চিকিৎসকের প্রতিবেদনসহ বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে ‘লাম’ ও ‘জিম’ নামের দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জানান, শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পরপরই পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, ‘শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছে। আমরা আশা করছি, পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9