সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

২২ নভেম্বর ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে নতুন নিদের্শনা দেয়া হয়েছে। এখন থেকে ফেল করা শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধু ফেল করা কোর্সে পরীক্ষা দিলেই হবে জানানো হয়। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। এছাড়া যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬