ডুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘বিপ্লবী বাংলা ২.০’ আয়োজিত। 

১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
‘বিপ্লবী বাংলা ২.০’ বিতর্ক প্রতিযোগিতা

‘বিপ্লবী বাংলা ২.০’ বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) ডুয়েট অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ২ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে গ্রুপ পর্ব থেকে বিজয়ী ৮ টি টিম নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী ৪ টি দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বিজয়ী দুটি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে নিয়ে আজ ১৬ নভেম্বর ডুয়েট অডিটোরিয়ামে জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। 

গ্র্যান্ড ফাইনালে সরাসরি বিতর্ক উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাওসার আবেদীন এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. উৎপল কুমার দাস।

প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল-মামুন রাসেল এবং জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। 

প্রতিযোগিতায় বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন এবং রানার আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9