ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে থাকায় জবি শিক্ষককে সাময়িক বহিষ্কার

০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার

সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার © টিডিসি ফটো

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে সক্রিয় অবস্থান, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

আজ বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় একাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১(১০) মোতাবেক সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবুসালেহ সেকেন্দার বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ বুদ্ধিবৃত্তিক ভুল সিদ্ধান্ত’ আখ্যায়িত করে বিপ্লবী সরকারকে চ্যালেঞ্জ ও বিগত স্বৈরাচারী সরকারকে পুর্বহালে অপচেষ্টা অব্যাহত রাখার অভিযোগ এনে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। 

শুধু তাই নয় দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক স্ট্যাটাসসহ নানা মন্তব্য করেই যাচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ আসায় বিভাগের একাডেমিক সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে ক্লাস পরীক্ষা থেকে বিরত রাখা হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9