ববি ছাত্রী মৃত্যুর ঘটনায় বাস চালক গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৪, ১২:৫৫ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
বাসচালক মো. নুরুল ইসলাম

বাসচালক মো. নুরুল ইসলাম © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্রী মায়েশা ফওজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ( ১ নভেম্বর) রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চালককে গ্রেপ্তার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬