৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

২৯ অক্টোবর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© টিডিসি ফটো

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গিয়েছেন।

দাবি আদায়ে আজ বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

বিকেলে আজকের মতো কর্মসূচি শেষ করে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে আজকে তাঁরা সড়কে নামেন।

‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করলে গদিকে স্থিতিশীল থাকতে দেব না’
  • ২৪ এপ্রিল ২০২৬
লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে দেয়াললিখন থেকে বিরত থাকার অনুরোধ প্রশাসনের
  • ২৪ এপ্রিল ২০২৬
কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ রাকি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
  • ২৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির, দ…
  • ২৪ এপ্রিল ২০২৬