৩ দফা দাবিতে বাউবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ অক্টোবর ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
বাউবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাউবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুরস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যাম্পাসে ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউবি’ ব্যানারে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তাদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা এবং আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) এবং শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করতে হবে; স্থগিত হওয়া ‘স্কুল অব ল’চালু করতে হবে এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— ‘মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা, নিতে হবে নিতে হবে’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘বাউবিতে বৈষম্য, চলবে না চলবে না’, ‘স্কুল অব ল স্থগিত কেন? জবাব চাই জবাব দাও’। 

কর্মসূচিতে বাউবির আইনের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোদ্দাছির সরকার বলেন, আমরা শিক্ষার্থীরাই স্বৈরাচার গণহত্যাকারী দোসর ভিসি, প্রো-ভিসিদের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করিয়েছি। ফলশ্রুতিতে আজকে নতুন প্রশাসন এসেছে। আমরা খুব আশা নিয়ে শান্তিপূর্ণভাবে নতুন প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। অথচ এখন পর্যন্ত তারা কোনো দাবি-দাওয়া বাস্তবায়ন করেনি। তাই আমরা আজকে আবারো বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছি। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই; অনতিবিলম্বে আমাদের দাবি-দাওয়াগুলো বাস্তবায়ন করতে হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9