ইবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনকিলাব সন্ধ্যা অনুষ্ঠিত

০১ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ছবি

ছবি © ওয়াসিফ আল আবরার

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনকিলাব সন্ধ্যা। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ইবিতে প্রথমবারের মতো আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনকিলাব সন্ধ্যায় দেশবরেণ্য বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ইসলামি সঙ্গীত, হামদ, নাত ও গজল পরিবেশন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্যবৃন্দ ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

ট্যাগ: ইবি
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9