ইবিতে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত

২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
ইবিতে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত

ইবিতে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত ডীনস্ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত গ্রহণপূর্বক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন বিভাগের সভাপতিদের সাথে আলোচনা করে আমরা সশরীরে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের চাওয়া থেকেই আমাদের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগই এখন ক্লাস চালু করতে পারবে।

আরও পড়ুন: ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

উল্লেখ্য, গত ৫ জুন সর্বশেষ সশরীরে ক্লাস অনুষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এরপর থেকেই গ্রীষ্ম ও ঈদের ছুটি, শিক্ষকদের পেনশন স্কিম প্রত্যাহার সংক্রান্ত কর্মবিরতি, কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতার গণ অভ্যুত্থান পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম।

পরবর্তীতে সরকার পতনের পরে প্রশাসনের কর্তাব্যক্তিরা পদত্যাগ করলে সশরীরে ক্লাস চালু নিয়ে আরেক দফা জটিলতার সৃষ্টি হয়।

দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9