ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইবি শিক্ষার্থীরা

খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়েছে। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। এর আগে শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দীর্ঘ সময় অবরোধ করে রাখায় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ’,  ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেনো মর্গে’, ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’, ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তাতে এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয়, তাহলে তারা আরো কঠোর হতে বাধ্য হবেন। তারা তাদের ক্লাসে ফিরতে চান, মাঠে নয়।

আরো পড়ুন: ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি দেড় হাজার টাকা

অবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান উপাচার্য চান তারা। কোনও দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়।

তারা আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সে উদ্দেশ্য বাস্তবায়ন করবে, এমন উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, তারা এমন উপাচার্য চান না, যিনি আগে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতীতের সব কর্মকাণ্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যিনি সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবেন।

দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9