ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক শামসুল আলম

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এই নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলমের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ২০০০ সালের ৯ নভেম্বর ইসলামিক স্টাডিজে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর ২০০৮ সালে একই বিভাগ থেকে ‘হিউম্যান ভ্যালু ইন ইসলাম’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এই বিভাগ থেকে ১৯৯০ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৯১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9