কুবিতে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.)

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির সায়াদউল্লাহ খান বলেন, এইবার আমরা স্বল্প পরিসরে আয়োজন করেছি এবং অনেক বছর পর আয়োজন করতে পেরেছি। আজকের এ দিবসটি সামনের দিনগুলোতেও যেন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় তা প্রত্যাশা করছি। আগামীতে আমরা নাতে রাসুল (সা.) ও সিরাত প্রতিযোগিতাসহ ইসলামের অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করব। 

এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার। তিনি রাসুলুল্লাহ (সা.) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং মোনাজাতের মাধ্যমে মহফিল সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে আহলে সুন্নত-হেফাজত

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। 

৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬