জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আমানুল্লাহ, প্রজ্ঞাপন জারি

২৮ আগস্ট ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আমানুল্লা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আমানুল্লা © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বুধবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‍উপ-সচিব সই করা প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটু আগে আমি প্রজ্ঞাপনের কপিটি হাতে পেয়েছি। এখন যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি।

অধ্যাপক আমানুল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশিউরের স্থলাভিষিক্ত হবেন।

ব্রাজিলের উল্লাস, জার্মানির কান্না; সোশ্যাল মিডিয়ায় মিমের…
  • ৩০ জুন ২০২৬
এআই দিয়ে আর্জেন্টিনার বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ
  • ৩০ জুন ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
  • ৩০ জুন ২০২৬
ডিফেন্সিভ কেপ ভার্দের বিপক্ষে কৌশলি আর্জেন্টিনা, সম্ভাব্য এ…
  • ৩০ জুন ২০২৬
উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬