ছাত্রলীগকে হলে রাখার প্রস্তাব, পদত্যাগ করলেন প্রভোস্ট সহকারী প্রভোস্ট মিলে আটজন

১৬ আগস্ট ২০২৪, ১০:২২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
শহীদ মুখতার ইলাহী হল

শহীদ মুখতার ইলাহী হল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের একটি পক্ষ নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দাবি করে কৌশলে ছাত্রলীগকে হলে উঠানোর প্রস্তাব দেন হল প্রভোস্টকে। তবে এতে রাজি না হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোঃ শাহিনুর রহমান। একই হলের সহকারী প্রভোস্ট পদে থাকা আটজন শিক্ষকও পদত্যাগ করেছেন। 

গত বুধবার (১৪ আগস্ট) প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গণসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। সমন্বয়ক পরিচয় দেয়া শিক্ষার্থীরা হলেন খোকন, আশিক, রহমত এবং সাইদুজ্জামান বাপ্পি। হলের প্রভোস্ট জানান, সমন্বয়ক দাবী করা শিক্ষার্থীরা অবৈধভাবে ১৪০ জনকে হলে রেখে দেওয়ার অনুরোধ জানান। তারা আরো দাবী করেন, ছাত্রদল এবং ছাত্রশিবিরের কেউ কোনোভাবে যেন হলে ঢুকতে না পারে। কিন্তু সমন্বয়কদের এমন প্রস্তাবের চাপে পদত্যাগ করেন হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টবৃন্দ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ মুখতার ইলাহী হলে মোট আসন সংখ্যা ৩২০টি। এর মধ্যে বর্তমানে শুধু ১২০টি আসনে বৈধভাবে শিক্ষার্থীরা রয়েছেন। বাকি ২০০টি আসনের মধ্যে ১৪০ টি আসনে অবৈধভাবে দখল করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সমন্বয়ক সাইদুজ্জামান বাপ্পি বিষয়টি স্বীকার করে বলেন, অবৈধদের হল থেকে চলে যাওয়ার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারা যেহেতু অনেকদিন ধরে হলে ছিল, হঠাৎ করে তারা কোথায় যাবে। এটা ভেবে আমি স্যারকে বলেছিলাম, অ্যালটমেন্ট দেওয়ার সময়ে হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের যেন আগে এলোটমেন্ট দেয়া হয়। 

পদত্যাগের কারণ জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী  হলের প্রভোস্ট মোঃ শাহিনুর রহমান জানান, ‘যারা আমাকে সমন্বয়ক পরিচয় দিয়েছিল তারা শুরুতে আমাকে বলেছিল, হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীরা যেন এক সপ্তাহের মধ্যে চলে যায় এবং পরবর্তীতে নতুন সার্কুলারের মাধ্যমে খালি সিটগুলো পূর্ণ করতে। তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা নোটিশ দিয়েছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু পরবর্তীতে অবৈধদের বিষয়ে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ আবার বলেন, স্যার হঠাৎ করে ওরা আবার কোথায় যাবেন? ওরা এতদিন একটা ছাত্র সংগঠনের কাছে জিম্মি ছিল, ওরা ওদের সিটেই থাকুক। এদেরকে আপনি বৈধ করার ব্যবস্থা করেন। এসব কথা শুনে আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করি।’

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950