ঢাবিসহ ১৬ বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির 

১৫ আগস্ট ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৬ বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই সদ্য সাবেক উপচার্যদের মূলপদে (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) যোগদানের অনুমতি দেয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা আদেশে বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আদেশগুলো প্রকাশ করা হয়। 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. নুরুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। 

আর হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। 

এ ১৬ অধ্যাপকের মধ্যে ১২ জনকে মূলপদ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। আর অবসরে চলে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. নুরুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন সে অনুমতি পাননি।

 

ডিফেন্সিভ কেপ ভার্দের বিপক্ষে কৌশলি আর্জেন্টিনা, সম্ভাব্য এ…
  • ৩০ জুন ২০২৬
উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬
দুপুরের ছোট্ট ভাত ঘুমে বাড়ে কর্মক্ষমতা, কমে মানসিক চাপ
  • ৩০ জুন ২০২৬
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেব কুবির স্বীকৃতি
  • ৩০ জুন ২০২৬
চলতি মাসে বেশি আসছে বিদ্যুৎ বিল, করণীয় জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬