কোটা আন্দোলনে নিহতদের স্মরণে জবির ছাত্রী হলে মোমবাতি প্রজ্বলন

১৮ জুলাই ২০২৪, ১২:১৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
মোমবাতি প্রজ্বলন

মোমবাতি প্রজ্বলন © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবারের হামলায় নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হলের নিচতলায় এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে কিছু সময় নিরবতা পালন করেন। পরবর্তীতে তারা ‌‘আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে...এ জীবন পূর্ণ করো’ গানটি একত্রে পরিবেশন করেন।

এ বিষয়ে রোকসানা তৃষ্ণা নামের এক শিক্ষার্থী বলেন, মোমবাতি প্রজ্বলন করেছি আমরা নিহত ও আহতদের উদ্দেশ্যে। যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাস্তায়। আমরা চাই না আমাদের কোনো ভাই বোনকে আর হত্যা করা হোক।

আরেক শিক্ষার্থী মোছা. মোকছেদা মিতু বলেন, আমার যে সকল ভাই ও বোন ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথ রঞ্জিত করেছে সকল ভাইদের স্মরণে আমরা আজকে হলে এই কর্মসূচির আয়োজন করেছি। তাদের এই রক্ত বৃথা যাবে না। আমাদের বিজয় একদিন হবেই। ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গতকাল কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং অনেকেই আহত হয়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9