কোটা আন্দোলনের সংঘর্ষে আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৭

১৭ জুলাই ২০২৪, ০৩:৫৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

রাজধানীর সাইন্সল্যাবে কোটা সংষ্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুজ আলী নিহত হয়েছে। বুধবার রাত ১২.৩০ মিনিটে ( ১৭ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে নিহতের সংখ্যা ছিল ৬ জন। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, মঙ্গলবার (১৬ জুলাই) সাইন্সল্যাবে ছাত্রলীগ ও উচ্চমাধ্যমিকের  কোটা সংষ্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলাকালে বিকেলে সবুজের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তার সহপাঠীরা তাৎক্ষণিক ভ্যানে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে  সবুজ মৃত্যুবরণ করেন।

সবুজ আলী ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের  শির্ক্ষাথী। তিনি ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের ২০৫ নং কক্ষে থাকতেন। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। তবে কোন পক্ষ হয়ে আন্দোলনে গিয়েছেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬