ইবিতে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের ঘটনায় তদন্ত কমিটি

০২ জুলাই ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নজরদারির মধ্যে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদ উদ্দীনকে সাময়িক বরখাস্তের পর এবার তিন সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  তিন সদস্যের কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহবায়ক করা হয়েছে। পাশাপাশি আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুকে সদস্য এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।

এর আগে গত ২৬ জুন থেকে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধির ১২ এর ১ ধারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আনসাররা জানিয়েছে, গত ১৪ জুন ভোর ৫টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুড়ি ও খড়ি পাচার হয়।

আরো পড়ুন: পরীক্ষায় দেখাদেখি করতে বাধা দেওয়ায় পচা ডিম ছুঁড়ে কলেজশিক্ষককে লাঞ্ছিত 

এ সময় আনসার সদস্যরা ভ্যান বের হতে বাধা দেন। পরে নিরাপত্তা কর্মচারী নিজে গিয়ে ‘ভ্যান পাসের’ ব্যবস্থা করেন। এ সময় অভিযুক্ত কর্মচারী বাইকযোগে ওই স্থানে টহলের মাধ্যমে প্রটোকল দিচ্ছিলেন। এমন একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, তিনি বাইক নিয়ে ফটকের বাইরে ও ভেতরে যাওয়া-আসা করছেন। এ সময় একে একে কয়েকটি ভ্যান বের হতে দেখা যায়। সেগুলোতে কয়েকটি বড় গাছের গুঁড়ি ও কয়েকটিতে ছোট-বড় খড়ি ছিল। ওই কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের লেকের পানি জমিতে সেচের অভিযোগও আছে বলে জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9