ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সংসদে আলোচনা

১০ জুন ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন © সংগৃহীত

ফেনীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী। 

সংসদে শিক্ষামন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে আলাউদ্দিন নাসিম জানতে চান, ফেনী জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে কিনা? হলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হতে পারে?

প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ফেনী জেলাসহ দেশের যে সকল জেলায় বিশ্ববিদ্যালয় নেই সে সকল জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কার্যক্রম চলমান রয়েছে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬
 নীতি উপেক্ষা করে ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন ১৩ এমপি
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল…
  • ০১ জুলাই ২০২৬
কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে মেক্সিকো
  • ০১ জুলাই ২০২৬