গুচ্ছে ভর্তি আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই, কোন বিশ্ববিদ্যালয়ে কত?

৩০ মে ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে গতকাল বুধবার। প্রায় তিন লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, বুধবার রাত ১২টা পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। অল্প কিছু শিক্ষার্থী এখনো আবেদন ফি জমা দেননি। আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভর্তি আবেদন পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। জবিতে ভর্তির জন্য আবেদন করেছেন ২৯ হাজার ৬০৩ জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৪৬১ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার ৮৪২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৬৬৪, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৩৩৯, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৯৮৭, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৮২৫, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৯৮০, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৪১৮, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৭৩ জন।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ৯৭৩, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ২৬৪, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৩৮৪, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৪০৯, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৪৬, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯০৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২১৮, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৭৮, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৭৮, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৮৫, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৭৬, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৪১, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৭ এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫৩ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

এর আগে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) অনুষদের পরীক্ষা ২৭ এপ্রিল, ‘বি’ ইউনিট (মানবিক) অনুষদের পরীক্ষা ৩ মে ও ‘সি’ ইউনিট (বাণিজ্য) অনুষদের পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি জানান এবার নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে পহেলা আগস্ট থেকে। 

 
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence