ব্রাজিল-জাপান ম্যাচ ঘিরে জবিতে উন্মাদনা, জয়ের প্রত্যাশায় সমর্থকরা

ব্রাজিলের খেলা দেখতে জবিতে ভিড়

ব্রাজিলের খেলা দেখতে জবিতে ভিড় © টিডিসি ফটো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ আজ রাত ১১টায় জাপানের মুখোমুখি মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যম, আড্ডা ও চায়ের টেবিলে এখন একটাই আলোচনা ব্রাজিল কি পারবে জাপানকে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নিতে। 

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। সেই ধারাবাহিকতা আজও বজায় থাকবে বলে বিশ্বাস জবির ব্রাজিল সমর্থকদের। বিশেষ করে তারকা ফুটবলার নেইমারের প্রত্যাবর্তন এবং ডাগআউটে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির উপস্থিতি সমর্থকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

ব্রাজিল সমর্থক  আহনাফ জিশান শীন বলেন, “আমরা যারা ব্রাজিলকে সমর্থন করি, তারা মূলত ব্রাজিলের শৈল্পিক ও নান্দনিক ফুটবলের প্রেমে পড়েই দলটিকে ভালোবাসি। ফুটবলের সৌন্দর্য, সৃজনশীলতা এবং আক্রমণাত্মক খেলার যে মিশেল ব্রাজিল উপহার দেয়, সেটি অন্য যেকোনো দলের চেয়ে আলাদা। আমরা আশাবাদী, আজকের ম্যাচেও ব্রাজিল তাদের স্বাভাবিক ছন্দে খেলবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে। তবে ফুটবলে হার-জিত থাকবেই, শেষ পর্যন্ত যে ফলই আসুক আমরা সেটিকে সম্মান জানাবো। আমাদের মূল লক্ষ্য সুন্দর একটি ম্যাচ উপভোগ করা।”

আরেক সমর্থক জাহাঙ্গীর আলম  বলেন, “নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের জন্য বড় অনুপ্রেরণা। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি কার্লো আনচেলত্তির মতো বিশ্বসেরা কোচ ডাগআউটে থাকায় দলের কৌশলগত দিক নিয়েও আমরা আশাবাদী। জাপান ভালো দল হলেও ব্রাজিলের সামর্থ্য ও অভিজ্ঞতা তাদের একধাপ এগিয়ে রাখবে বলে আমি মনে করি।”

ব্রাজিল ভক্ত রফিকুল ইসলাম বলেন, “ব্রাজিলকে সমর্থন করার অন্যতম কারণ হলো তাদের খেলা মানুষকে আনন্দ দেয়। মাঠে তাদের পাসিং, স্কিল, আক্রমণ এবং সৃজনশীল ফুটবল দর্শকদের মুগ্ধ করে। আমরা বিশ্বাস করি আজকের ম্যাচে ব্রাজিল জয় পাবে এবং পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে। তবে ফলাফল যাই হোক, আমরা খেলাটাকে ইতিবাচকভাবে উপভোগ করতে চাই এবং সুন্দর ফুটবলের জয় দেখতে চাই।”

এদিকে ম্যাচকে ঘিরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। প্রিয় দলের জয়ের প্রত্যাশায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রচারণা ও শুভকামনা বার্তা।

এখন অপেক্ষা খেলার শেষ টাইমের। জাপানের বিপক্ষে নকআউট লড়াইয়ে ব্রাজিল প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক ফুটবলপ্রেমীরা।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9